নীলফামারীর ক্রিকেটে প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোর পৃষ্ঠপোষকতায় গতকাল নীলফামারীতে শুরু হয়েছে প্রথম বিভাগ ক্রিকেট লিগ। জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত এ লিগের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় নীলফামারী প্রগতি ক্রিকেট ক্লাব ও সৈয়দপুর এসেক্স ক্রিকেট ক্লাব। এসেক্স প্রথমে ব্যাট করতে নেমে ৩৭.৫ ওভারে ১১৩ রানে অলআউট হয়। জবাবে নীলফামারী প্রগতি ক্রিকেট ক্লাব ১৮.৩ ওভারে ২ উইকেট খুইয়েই পৌঁছে যায় জয়ের লক্ষ্যে।প্রথম বিভাগ লিগে অংশ নিয়েছে আটটি দল। কাল সকালে নীলফামারী স্টেডিয়ামে লিগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব নীলফামারী সদর আসনের সাংসদ আসাদুজ্জামান নূর। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক, পুলিশ সুপার আলমগীর রহমান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিদ মাহমুদ, জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব আরিফ হোসেন প্রমুখ।