নূরের হ্যাটট্রিক মিঠুনের সেঞ্চুরি
আরেকটি হ্যাটট্রিক দেখল জাতীয় লিগ। এবার হ্যাটট্রিক করেছেন চট্টগ্রামের নূর হোসেন। কাল বগুড়ায় রংপুরের শেষ তিন ব্যাটসম্যান তানভীর হায়দার, রহমান রনি ও শুভাশিস রায়কে আউট করেই জাতীয় লিগের ইতিহাসে ষষ্ঠ হ্যাটট্রিকটি পান এই লেগ স্পিনার। নূরের ক্যারিয়ার-সেরা বোলিংয়ে (৫/৪০) রংপুরকে ১২২ রানেই অলআউট করেও দিন শেষে অস্বস্তিতে চট্টগ্রাম। প্রথম ইনিংসে যে ১১৮ রানেই শেষ তাদের ইনিংস।প্রথম শ্রেণীর ক্রিকেটে নিজের সেরা বোলিং করেছেন মহানগরের বাঁহাতি স্পিনার আরাফাত সানিও। রাজশাহীতে ৪৯ রানে ৭ উইকেট নিয়ে খুলনাকে ২৫৬ রানেই বেঁধে ফেলতে রেখেছেন সবচেয়ে বড় ভূমিকা। ১০৫ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলা খুলনাকে ম্যাচে ফেরায় মিঠুন আলী ও জোবায়েদুর রহমানের ১৩০ রানের ষষ্ঠ উইকেট জুটি। সেঞ্চুরি করেছেন মাত্রই বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ সফর করে আসা মিঠুন। মহানগরের ইনিংসে ৩০ রান করার পথে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণীর ক্রিকেটে ৬০০০ রান পুরো করেছেন মোহাম্মদ আশরাফুল।যশোরে রাজশাহীর বিপক্ষে ৫ উইকেট নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ-ফেরত আরেক বোলার সোহাগ গাজী। ৬১ রানেই ৫ উইকেট হারানো রাজশাহী ২০০ ছাড়ায় লোয়ার-অর্ডার ব্যাটসম্যানদের সৌজন্যে। এরপর অবশ্য ৭৪ রান তুলতেই নেই বরিশালের ৫ উইকেট। অন্য ম্যাচে ফতুল্লায় ঢাকা বিভাগের প্রথম ৩ উইকেটে পড়েছিল মাত্র ৪ রানেই। শেষ পর্যন্ত ১৭৫ রান করেছে ঢাকা, সর্বোচ্চ ৩৬ রান করেছেন আটে নামা নূরুল হোসেন।সং ক্ষি প্ত স্কো ররংপুর: ১২২ (তারিক ৩১, রবিউল ২১, তানভীর ২০; নূর হোসেন ৫/৪০, সাজ্জাদুল ২/১৩) ও ৬/০। চট্টগ্রাম ১ম ইনিংস: ১১৮ (নাফীস ৩০; আলাউদ্দিন ৪/৪৯, সাজেদুল ৩/১৩, শুভাশিস ২/২৯)। খুলনা ১ম ইনিংস: ২৫৬ (মিঠুন ১০১, সৌম্য ৫৯, জোবায়েদুর ৩৭; আরাফাত সানি ৭/৪৯)। ঢাকা মহানগর ১ম ইনিংস: ৪৬/১ (আশরাফুল ৩০*)।ঢাকা ১ম ইনিংস: ১৭৫ (নূরুল ৩৬, মোশাররফ ৩৩, শরীফ ৩১, নাজমুল ২৮; রবিউল ৪/৩৯, তাপস ৩/৩৮, এনামুল ২/৪০)। সিলেট ১ম ইনিংস: ৭১/২ (ইমতিয়াজ ১৮, সাকের ১৭*)।রাজশাহী ১ম ইনিংস: ২২২ (জুনায়েদ ৫২, জুবায়ের ৪৭, মুক্তার ৩৮, সানজামুল ৩০; সোহাগ ৫/৭৫, তারিকুল ২/১৬)। বরিশাল ১ম ইনিংস: ৭৪/৫ (জাভেদ ওমর ২০*; মুক্তার ৩/২৯)।