নৃত্যশিল্পী মা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিবিসির ‘স্ট্রিক্টলি কাম ড্যান্সিং’ শোটা দারুণ জনপ্রিয়। নাচের এই অনুষ্ঠান দেখতে টিভির সামনে অধীর আগ্রহে বসে থাকেন অনেকেই। জুডি মারে তাঁদেরই একজন। অনুষ্ঠানটা দেখে কত টুইটও করেছেন অ্যান্ডি মারের মা! এবার কিন্তু সত্যি সত্যি এই অনুষ্ঠানে নাম লেখাতে যাচ্ছেন মারে-জননী। সামনের সেপ্টেম্বরের কোনো একটা পর্বেই নৃত্যশিল্পীর ভূমিকায় দেখা যাবে ৫৪ বছর বয়সী জুডিকে। অবশ্য কোনো প্রত্যাশা না রাখার জন্য আগেভাগেই বারণ করে দিয়েছেন। জুডির দাবি, নাচের ব্যাপারে তাঁকে আনাড়ি বললেও বেশি বলা হয়! ভালো কথা, অ্যান্ডি মারের মা তো বটেই, জুডি মারে কিন্তু একজন টেনিস কোচও। ব্রিটেনের ফেডারেশন কাপের মেয়েদের দলের অধিনায়কও বটে। মেইলঅনলাইন।