নেই আইসল্যান্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৬ ইউরোর সবচেয়ে আলোচিত দল আইসল্যান্ড। প্রথমবারের মতো খেলতে এসে ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে বিশ্বজুড়েই অগণিত সমর্থকের জন্ম দিয়েছিল দলটি। তাঁদের কেউ কেউ নিশ্চয়ই আশায় ছিলেন ফুটবলের বিভিন্ন ভিডিও গেমে এই দলকে নিয়ে খেলবেন। কিন্তু সে আশায় আপাতত গুড়ে বালি। জনপ্রিয় ভিডিও গেমস ফিফার নতুন সংস্করণে অন্তত আইসল্যান্ডকে নিয়ে খেলার সুযোগ নেই। আর্থিক বিষয় নিয়ে গেমসটির প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইলেকট্রনিক আর্টসের (ইএ) সঙ্গে বনিবনা হয়নি আইসল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের (কেএসআই)। কেএসআইয়ের দাবি, দলের স্বত্বের জন্য তাদের ১৫ হাজার ৫০০ ইউরোরও কম অর্থ দিতে চেয়েছে ইএ। অ্যাসোসিয়েশন বাড়তি অর্থ দাবি করলে ইএ তা মানেনি। আইসল্যান্ডই তাই থাকছে না ফিফা-১৭-তে! এএফপি।