নেই গেইল, পোলার্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চোট কাটিয়ে পুরোপুরি ফিট না হওয়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলা হচ্ছে না ক্রিস গেইল ও কাইরন পোলার্ডের। নিউজিল্যান্ড সফরে চলতি টেস্ট সিরিজ শেষে পাঁচ ওয়ানডের সিরিজ খেলবে নিউজিল্যান্ড। পরশু ঘোষিত ১৪ সদস্যের দলে গেইলের জায়গায় নেওয়া হয়েছে কার্ক এডওয়ার্ডসকে। ভারত সফরেই হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন গেইল। আর হাঁটুতে চোট থাকায় উপমহাদেশেই আসতে পারেননি পোলার্ড। ২৬ ডিসেম্বর অকল্যান্ডে হবে প্রথম ওয়ানডে। পরের চারটি ওয়ানডে ২৯ ডিসেম্বর ও ১, ৪, ৮ জানুয়ারি। ক্রিকইনফো।
ওয়ানডে দল: ডোয়াইন ব্রাভো (অধিনায়ক), টিনো বেস্ট, ড্যারেন ব্রাভো, জনসন চার্লস, নরসিং দেওনারায়ণ, কার্ক এডওয়ার্ডস, জেসন হোল্ডার, নিকিতা মিলার, সুনীল নারাইন, কাইরান পাওয়েল, দিনেশ রামদিন, রবি রামপল, ড্যারেন স্যামি, মারলন স্যামুয়েলস, লেন্ডল সিমন্স।