নেই ফকনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় ওয়ানডেতে জেমস ফকনারের অপরাজিত ৬৯ রান ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত এক জয় এনে দিয়েছিল অস্ট্রেলিয়াকে। সেই ফকনারকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে পাওয়া যাচ্ছে না। হাঁটুর চোটের কারণে বেশ কিছুদিনের জন্য দলের বাইরে ছিটকে গেছেন তিনি। গতকালই ফকনারের অস্ত্রোপচার হয়ে যাওয়ার কথা। ক্রিকেট অস্ট্রেলিয়ার আশা, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেই ফিরতে পারবেন ২৩ বছর বয়সী এই অলরাউন্ডার। খেলবেন টি-টোয়েন্টি বিশ্বকাপেও। রয়টার্স