নেই লোকেশ রাহুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লোকেশ রাহুলের খেলা হচ্ছে না গল টেস্টে। ভাইরাস জ্বরে আক্রান্ত হয়েছেন এই ওপেনিং ব্যাটসম্যান। তাঁর জায়গায় শিখর ধাওয়ানের সঙ্গে আগামীকাল গলে শুরু টেস্টে ভারতের ইনিংস ওপেন করবেন তামিলনাড়ুর ব্যাটসম্যান অভিনব মুকুন্দ। ধাওয়ান দলে ফিরেছিলেন মুরালি বিজয়ের চোটের কারণে। রাহুল এখন সুস্থ আছেন বলেই জানিয়েছেন বিসিসিআইয়ের চিকিৎসক দল। তবে জ্বরের ধকল এখনো কাটিয়ে উঠতে পারেননি বলে শ্রীলঙ্কা সফরের প্রথম টেস্টে খেলবেন না তিনি। আইএএনএস।