নেই শীর্ষ দলগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পল্টন উডেনফ্লোর জিমনেসিয়ামে আজ শুরু হচ্ছে ফেডারেশন কাপ টেবিল টেনিস প্রতিযোগিতা। আড়ং ডেইরির পৃষ্ঠপোষণায় অনুষ্ঠেয় এবারের টুর্নামেন্টে পুরুষ বিভাগে ৮ ও মেয়েদের বিভাগে ৭টি দল খেলবে। টেবিল টেনিসের মৌসুমসূচক টুর্নামেন্টে নেই শীর্ষ সারির দল শেখ রাসেল ক্রীড়াচক্র, বাংলাদেশ বিমান, ওয়ারী ক্লাব, আরমানিটোলা ক্লাব, অরুণিমা ও শিশিরন। প্রিমিয়ার লিগের টানা ছয়বারের চ্যাম্পিয়ন শেখ রাসেলের টিটি কমিটির সম্পাদক এনায়েত হোসেন মারুফ বলেছেন, ‘ফেডারেশনের কিছু কর্মকর্তার স্বেচ্ছাচারিতার প্রতিবাদেই মূলত আমরা ফেডারেশন কাপে খেলছি না।’
বিওএ ভবনে কাল ফেডারেশন কাপ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শীর্ষ কয়টি দলের অনুপস্থিতির কারণ জানতে চাইলে টিটি ফেডারেশনের সাধারণ সম্পাদক খন্দকার হাসান মুনীর বলেন, ‘আমরা সব দলকেই আমন্ত্রণ জানিয়েছি। যারা সাড়া দিয়েছে তাদের নিয়েই টুর্নামেন্ট করছি।’