নেইমার এবং ষড়যন্ত্র
তবে কি ব্রাজিলের ফুটবলের ‘ব্যাড বয়’ হওয়ারই পণ করেছেন নেইমার? মারপিট, সতীর্থ অধিনায়ক-কোচের প্রকাশ্য সমালোচনা, আর্থিক জরিমানা, নিষেধাজ্ঞা, কোচেরই চাকরি খেয়ে ফেলা—কদিন ধরে এ ধরনের খবর জন্ম দিয়ে চলা এই ব্রাজিল স্ট্রাইকারের বিরুদ্ধে এবার উঠল টিম হোটেলে পতিতা নিয়ে আসার অভিযোগ। যদিও সান্তোসের প্রেসিডেন্ট লুইস রিবেইরো দাবি করছেন, নেইমারের বিরুদ্ধে আসলে কেউ কেউ ষড়যন্ত্র করছে! ওয়েবসাইট।আসল ঘটনা যা-ই হোক না কেন, গত কিছুদিনে একের পর এক ‘বেখবরের’ জন্ম দিতে থাকা নেইমার সম্ভবত হাঁপিয়ে উঠেছেন ব্রাজিলের ফুটবলে। না হলে দলবদলের অনেক দেরি থাকলেও এখনই কেন বলবেন, ‘আগামী মৌসুমে চেলসির হয়ে খেলতে চাই!’ এই মৌসুমেই চেলসিতে যেতে পারতেন। কিন্তু পেলে থেকে শুরু করে সবাই পরামর্শ দিলেন, ব্রাজিলের ফুটবলে আরও সময় কাটিয়ে তার পরই ইউরোপে যাওয়া উচিত। সেটাই শুনেছেন নেইমার। তবে সাম্প্রতিক ঘটনাপ্রবাহে নিন্দুকেরা বলছেন, হঠাৎ করেই খ্যাতি পেয়ে যাওয়ায় নাকি মাটিতে পা পড়ছে না নেইমারের!