নেইমার-নৈপুণ্যে সান্তোসের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও ঝলসে উঠলেন নেইমার, নেইমার-ঝলকে জিতেছে তাঁর দল সান্তোসও। গত বুধবার চিলির ইউনিভার্সেদাদ দে চিলিকে ২-০ গোলে হারিয়ে সান্তোস জিতেছে নিজেদের প্রথম রেকোপা সুদামেরিকানা শিরোপা। আগের বছরের কোপা লিবার্তাদোরেস ও বর্তমান কোপা সুদামেরিকানা চ্যাম্পিয়নরা মুখোমুখি হয়ে রেকোপাতে।সাও পাওলোর পাকেম্বু স্টেডিয়ামে ম্যাচের ২৭ মিনিটেই দারুণ ফিনিশিংয়ে দলকে এগিয়ে দেন নেইমার। পেনাল্টি নষ্ট না করলে প্রথমার্ধেই গোল আরও বাড়িয়ে নিতে পারতেন সান্তোসের ‘গোলমেশিন’। এই নিয়ে এই বছরে ৫৪ ম্যাচে ৪৬ গোল হয়ে গেল ব্রাজিলের তরুণ তারকার। সান্তোসকে অবশ্য নেইমারের পেনাল্টি মিসের মূল্য দিতে হয়নি। ৬০ মিনিটে ডিফেন্ডার ব্রুনো রডরিগোর গোলে জয় নিশ্চিত করে ব্রাজিল চ্যাম্পিয়নরা (২-০)। প্রথম লেগটা প্রতিপক্ষের মাঠে গোলশূন্য ড্র করে এসেছিলেন নেইমারের দল। অবশেষে নিজেদের মাঠেই হলো তাদের শিরোপা জয়ের উল্লাস। শিরোপা জিতে নেইমার উচ্ছ্বাসে ভেসে গেলেও গত সপ্তাহে সান্তোস ছেড়ে সাও পাওলোতে যাওয়া বন্ধু গানসোকেও ধন্যবাদ জানাতে ভোলেননি, ‘সে (গানসো) এখানে নেই বলে আমার মন খারাপ। কিন্তু সবচেয়ে বড় কথা হলো এখন সে সুখী। সে এটার একটা অংশই। সান্তোসের জন্য সে অনেক করেছে, সান্তিয়াগোতে আগের লেগেও সে সাহায্য করেছে।’ ওয়েবসাইট।