নেইমার বিশ্ব কাঁপাবে: পেলে
নেইমারকে নিয়ে ব্রাজিলীয়দের আশা-ভরসার শেষ নেই। এ মুহূর্তে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা উদীয়মান তারকার আসনে ইতিমধ্যেই নেইমারকে বসিয়ে দেওয়া হয়েছে। আর কিংবদন্তি পেলেও এই নেইমারকে চিহ্নিত করেছেন আগামীর বিশ্ব কাঁপানো তারকা হিসেবে।পেলের মতে, নেইমারের বয়স ১৯ হলেও পেলে ভবিষ্যতে তাঁকে মেসি ও ম্যারাডোনার সমপর্যায়ে দেখতে চান। তাঁর মতে, মেসি কিংবা ম্যারাডোনার সমপর্যায়ের তারকা হওয়ার সব গুণাবলিই নেইমারের রয়েছে। ব্যাপারটি নিয়ে পেলের মনে কোনো সন্দেহ নেই।নেইমারকে নিয়ে কথা বলতে গিয়ে চিরায়ত আর্জেন্টিনা-ব্রাজিল দ্বন্দ্ব কিছুটা উসকে দিয়েছেন সর্বকালের অন্যতম সেরা এই ফুটবল কিংবদন্তি। তিনি আর্জেন্টিনাকে একটু ঠেস দিয়েই বলেছেন, ‘ওদের (আর্জেন্টিনা) মেসি থাকতে পারে, হয়তো ছিল ম্যারাডোনা। কিন্তু আমাদের আছে নেইমার, যে মেসি ও ম্যারাডোনার সমপর্যায়ে যাওয়ার জন্য তৈরি হচ্ছে।’গ্লোবো নামের একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাত্কারে পেলে আরও বলেছেন, ‘মেসি ও ম্যারাডোনার টেকনিক্যাল স্কিল তার প্রায় সবকিছুই নেইমারের আছে।’ব্রাজিলীয় ক্লাব স্যান্তোসের প্রশংসা করে তিনি বলেন, ‘এই ক্লাবটি সব সময়ই গ্রেট ফুটবলার তৈরি করে এসেছে। এ জন্য স্যান্তোসকে কোনো বাড়তি পয়সা খরচ করতে হয় না। ওয়েবসাইট।