নেইমার, ব্রাজিল ও পেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেলে ও নেইমার    ফাইল ছবি
পেলে ও নেইমার ফাইল ছবি

ব্রাজিলের নেইমার, না নেইমারের ব্রাজিল! নেইমার জাতীয় দলের হয়ে যে ফর্মে আছেন, তাতে এমন একটা পরিচয়-বিভ্রান্তি তিনিই ছড়িয়ে দিয়েছেন। নেইমারের পারফরম্যান্সে উচ্ছ্বসিত পেলে। কিন্তু ব্রাজিল ফুটবল কিংবদন্তির শঙ্কা, ব্রাজিল না আবার বেশি নেইমার-নির্ভর হয়ে পড়ে! সেটি হলে আখেরে ব্রাজিল এবং নেইমার দুই পক্ষের ক্ষতি। তাই সেলেসাওদের উচিত হবে না শুধু নেইমারের ওপর নির্ভর করা। পেলের ভাষায়, ‘অসাধারণ খেলোয়াড় নেইমার, দলের জন্য একেবারে অপরিহার্য। যা-ই হোক আমরা তার ওপর বেশি নির্ভর করতে পারি না।’
হলুদ জার্সিতে আক্রমণভাগে নেইমারের সঙ্গে জুটি গড়ে তোলা জো সম্পর্কেও বলেছেন পেলে। এ বছর ব্রাজিলের হয়ে ছয় ম্যাচে ৫ গোল করলেও জাতীয় দলে মূল স্ট্রাইকারের জায়গায় জোকে নিয়ে সন্দিহান পেলে, ‘এ মুহূর্তে খুব ভালো ফর্মে আছে জো। কিন্তু ব্রাজিলের মূল স্ট্রাইকার হিসেবে তাঁর জায়গাটা পাকা নয়।’ তিনি মনে করেন ব্রাজিলের আক্রমণভাগে আরও উন্নতির জায়গা আছে। ওয়েবসাইট।