নেইমার-মেসিকে নিয়ে আলোচনা চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেমন হবে নেইমার-মেসির যুগলবন্দী? দুজন মিলে কি বার্সেলোনাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারবেন? বিশ্ব ফুটবলই যেন দুভাগে ভাগ হয়ে পড়েছে এই বিতর্কে। ইয়োহান ক্রুইফ তো বলেই দিয়েছিলেন নেইমারকে আনায় মেসিকে বিক্রি করে দেওয়া উচিত বার্সার। স্বদেশি কিংবদন্তির সঙ্গে সুর মিলিয়ে মুখ খুললেন বার্সারই আরেক সাবেক ফ্রাঙ্ক ডি বোর। আয়াক্সের কোচ ডি বোর নেইমার-মেসির ব্যক্তিত্বের সম্ভাব্য সংঘাতটাই যেন দেখতে পাচ্ছেন। ডাচ ফুটবল সাময়িকী ভোয়েটবল ইন্টারন্যাশনালকে জানালেন নিজের আশঙ্কাটাই, ‘গোল করার জন্য এমন দুজন খেলোয়াড় দলে থাকাটা দারুণ ব্যাপার। কিন্তু সত্যি কথা বললে, দুই তারকা খেলোয়াড় একসঙ্গে খেললে সেটা সব সময় ঠিকভাবে কাজ করে না। ওদের (মেসি-নেইমার) চারিত্রিক ধরনটা আমার ঠিক জানা নেই। কিন্তু এমন একটা মুহূর্ত আসবে, যখন তাদের একজন আরেকজনের চেয়ে নিজেকে গুরুত্বপূর্ণ ভাবা শুরু করবে।’ বার্সার সাবেক কোচ পেপ গার্দিওলা অবশ্য বলেছেন মেসি-নেইমার একসঙ্গে খেললে সাফল্য না পাওয়ার কোনো কারণ নেই। এটাও ব্যাখ্যা করেছেন বোর ভাইদের ছোটজন, ‘অবশ্যই আমি বুঝতে পারি পেপ কেন মেসি-নেইমার একসঙ্গে খেলতে পারবে না সেটা বলেনি। সে বার্সেলোনার সঙ্গে সম্পর্কটা খারাপ করতে চায়নি। সে অবশ্যই চায় তারা ভালো খেলুক। স্যামুয়েল ইতো ও জ্লাতান ইব্রাহিমোভিচ আগে মেসির সঙ্গে খেলেছে। তখন পেপ বুঝেছে ব্যাপারটা ঠিকভাবে কাজ করেনি। আমার মনে হয় দুজনের জুটিটা একটু ভারীই হয়ে যাবে।’ 

তবে সবাই এমন ভাবছে না। বরং উল্টো পক্ষের দলই ভারী। দুই দিন আগেই ক্যাপেলো বলেছিলেন নেইমার-মেসিকে অপ্রতিরোধ্যই দেখছেন তিনি। একই কথা বললেন জর্দি ক্রুইফ ও রয় ম্যাকাইও।

বাবা ইয়োহান ক্রুইফ মেসি-নেইমারকে নিয়ে খুব একটা আপ্লুত না হলেও ছেলে জর্ডি ক্রুইফ কিন্তু বাবার দলে নেই, ‘বার্সেলোনার ইতিহাসেই দেখা গেছে দুজন তারকা একসঙ্গে আগেও খেলেছে। আশির দশকে বার্নড শুস্টার ও ডিয়েগো ম্যারাডোনা ছিল একই দলে। পরে রোমারিও ও রিস্তো স্টইচকভও খেলেছে। যখন পারস্পরিক শ্রদ্ধা ও একটা নিয়ম থাকে, তখন দুজনের একসঙ্গে খেলায় আমি সমস্যা দেখি না। ওয়েবসাইট।