প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেই কাজ তো খই ভাঁজ। কিন্তু ঢেঁকি স্বর্গে গেলেও যেমন ধান ভানে, ফুটবলাররা অলস বসে থাকলেও মাথায় ফুটবলই ঘোরে। দক্ষিণ আফ্রিকার সঙ্গে প্রীতি ম্যাচের আগে হোটেলে তেমনই অলস সময় কাটছিল ব্রাজিলের ফুটবলারদের। কী আর করবেন, সময় কাটানোর জন্য প্লে-স্টেশনে ফিফা-১৪ নিয়ে বসে গেলেন সবাই। রীতিমতো টুর্নামেন্ট হয়েছে নেইমার, ডেভিড লুইজ, অস্কার আর ফ্রেডদের মধ্যে। ফিফা-১৪ গেমসের সেই টুর্নামেন্ট জিতেছেন কে জানেন? ফ্রেডকে ১-০ গোলে হারিয়ে নেইমার। জয়ের আনন্দে সেই খেলার স্কোরশিটের ছবি তুলে তা আবার ইন্সটাগ্রামে প্রকাশও করেছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার। মাঠের মতো প্লে-স্টেশনেও যে তিনি সেরা সেটা দেখাতে হবে না! ওয়েবসাইট।