নেইমারও বিশ্বসেরা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোনালদোর সঙ্গে নেইমার  ফাইল ছবি
রোনালদোর সঙ্গে নেইমার ফাইল ছবি

একসময় নেইমারও হবে বিশ্বসেরা। তবে সেই দিনটা দেখার জন্য আরও অপেক্ষা করতে হবে। তার আগ পর্যন্ত চলবে মেসি-রোনালদোর জয়গান। কথাটা যিনি বলেছেন তাঁর নামও রোনালদো। ক্রিস্টিয়ানো নন, তিনি ব্রাজিলের রোনালদো—দ্য ফেনোমেনন। নেইমার বার্সেলোনায় যোগ দেওয়ায় অন্য সব ব্রাজিলিয়ানের মতো তিনিও দারুণ খুশি। ৫৭ মিলিয়ন ইউরোতে কিছুদিন আগে সান্তোস ছেড়ে বার্সেলোনায় যোগ দিয়েছেন নেইমার। এরই মধ্যে স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে পেয়েছেন বার্সেলোনার হয়ে নিজের প্রথম প্রতিযোগিতামূলক গোলটাও। ওই গোলটাই সুপার কাপের শিরোপা জিতিয়েছে বার্সাকে। তবে রোনালদোর ধারণা, বিশ্বসেরা হয়ে উঠতে হলে আরও অপেক্ষা করতে হবে নেইমারকে, ‘ও একেবারেই তরুণ খেলোয়াড়। কিন্তু সে আরও শিখবে এবং একদিন বিশ্বসেরাও হবে।’ সেরা হয়ে ওঠার পেছনে বার্সেলোনা আর মেসিরও একটা বড় ভূমিকা থাকবে বলে মনে করেন ব্রাজিলিয়ান কিংবদন্তি, ‘নেইমার বার্সেলোনা, মেসি আর ইউরোপিয়ান ফুটবল থেকে অনেক কিছু শিখতে পারবে। ইউরোপে অনেক ব্রাজিলিয়ান খেলে, এটাও তার জন্য সহায়ক হবে।’ ওয়েবসাইট।