নেইমারকে আনবেন রিয়ালে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড় বড় অনেক ক্লাবের লোভাতুর চোখ পড়েছে নেইমারের ওপর। এই দৌড়ে এগিয়ে ছিল ম্যানচেস্টারের দুই প্রতিবেশী, নতুন করে যুক্ত হয়েছে রিয়াল মাদ্রিদও। লুইস ফিগোর মতোই নেইমারকেও নাকি ন্যু ক্যাম্প থেকে বার্নাব্যুতে এনে ছাড়বেন রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ।
অবশ্য বার্সেলোনার কোচ লুইস এনরিকে এমন গুঞ্জনকে পাত্তাই দিচ্ছেন না। তাঁর ভাষায় এটি ‘গল্পের গরু গাছে চড়া’র মতোই গুজব। কিন্তু নেইমারের সঙ্গে নতুন চুক্তি ‘হব হব’ করেও হচ্ছে না বলেই তো গুঞ্জনে হাওয়া লেগেছে, সেই চুক্তির কী হলো? নতুন গুঞ্জন হলো নেইমারকে রেখে দিতে পারিশ্রমিক তিন গুণ বাড়িয়ে দিচ্ছে ক্লাবটি। ফিগোর ভুল আর করছে না বার্সা। গোলডটকম।