নেইমারকে আবারও পেতে চাইছে চেলসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমারকে পাওয়ার জন্য নতুন করে প্রস্তুত হচ্ছে চেলসি। গত বছর চেলসির দেওয়া ১৯ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল নেইমারের ক্লাব সান্তোস। কিন্তু এবার ম্যানইউর কাছে লিগ হারানো ক্লাবটির রুশ মালিক রোমান আব্রামোভিচ ১৯ বছর বয়সী স্ট্রাইকারকে পেতে আটঘাট বেঁধেই নামছেন।ব্রিটিশ দৈনিক দ্য সান-এর ভাষ্য অনুযায়ী, রাশিয়ান ধনকুবের নিজে কথা বলার পরিকল্পনা করছেন ব্রাজিলের ভবিষ্যৎ মহাতারকার সঙ্গে। সেই সঙ্গে তাঁকে স্ট্যামফোর্ড ব্রিজে নিয়ে আসতে ২৩ মিলিয়ন পাউন্ড বাজেট ধরে রেখেছেন। নেইমারকে ঘিরে চলা এই আলোচনা চেলসিতে দ্রগবা ও আনেলকার ভবিষ্যৎ নিয়ে ওঠা প্রশ্নটাকে আরও জোরালো করেছে। এ দুজনই এই গ্রীষ্মে ক্লাব ছাড়ার আভাস দিয়েছিলেন।অন্যদিকে বরখাস্ত হওয়া কোচ কার্লো আনচেলত্তির উত্তরসূরি নির্বাচনের অপেক্ষায় আছে ক্লাবটি। অন্যতম ফেবারিট গাস হিডিঙ্ক আব্রামোভিচকে সুনির্দিষ্ট প্রস্তাব দিতে বলেছেন। সুনির্দিষ্ট প্রস্তাব দিলে তিনি বিষয়টা দেখবেন বলেছেন। এখন তুরস্ক জাতীয় দলের দায়িত্বে আছেন এই ডাচ কোচ। তবে ইউরো বাছাইপর্বে খুব একটা ভালো অবস্থানে নেই ২০০২ বিশ্বকাপে তৃতীয় হওয়া দেশটি। ওয়েবসাইট।