নেইমারকে ধ্বংস করবে বার্সা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বার্সায় নেইমারের ভবিষ্যত্ নিয়ে উদ্বিগ্ন তাঁর সাবেক কোচ রামালহো ফাইলছবি
বার্সায় নেইমারের ভবিষ্যত্ নিয়ে উদ্বিগ্ন তাঁর সাবেক কোচ রামালহো ফাইলছবি

বার্সেলোনায় যোগ দিয়ে কি ভুলই করে ফেললেন নেইমার? এত এত সংশয়ের বিষমাখা কথাবার্তা হচ্ছে! মেসির সঙ্গে তাঁর জুটি জমবে কি না, মেসির সঙ্গে তাঁর দ্বন্দ্ব দেখা দেবে কি না, তিনি ইউরোপের খেলার সঙ্গে মানিয়ে নিতে পারবেন কি না...এবার যুক্ত হলো নতুন শঙ্কা। বার্সেলোনা ব্রাজিলের উদীয়মান এই তারকাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন সান্তোসের কোচ রামালহো।
বার্সেলোনার পক্ষ থেকে যেভাবে নেইমারের ওজন বাড়ানোর সুপারিশ করা হয়েছে, সেটা দীর্ঘমেয়াদে ক্ষতিই করবে বলে মন্তব্য করেছেন নেইমারের সাবেক এই কোচ। বার্সেলোনায় স্বাস্থ্য পরীক্ষার সময়ই দেখা গিয়েছিল যে উচ্চতার তুলনায় নেইমারের ওজন কিছুটা কম। তখনই নেইমারকে ওজন বাড়ানোর পরামর্শ দিয়েছিলেন ক্লাবের চিকিৎসকেরা।
কিন্তু কৃত্রিমভাবে ওজন বাড়াতে গেলে নেইমারের ক্ষতিই হবে বলে মনে করছেন রামালহো। এখন যেরকম দ্রুতগতির ফুটবল খেলতে পারেন নেইমার, সেটাতে ব্যাঘাত ঘটতে পারে। এ ছাড়া দীর্ঘমেয়াদে ব্রাজিলের সাবেক তারকা রোনালদোর মতো গুরুতর ইনজুরিতেও পড়তে পারেন বলে সতর্ক করেছেন সান্তোসের কোচ।

সম্প্রতি ব্রাজিলের একটি রেডিওকে দেওয়া সাক্ষাত্কারে তিনি বলেছেন, ‘যদি নেইমার ওজন বাড়ায়, তাহলে ওর সেরাটাই হারিয়ে ফেলবে। বার্সেলোনা নেইমারের দ্রুতগতিটা আর পাবে না। সেখানে জাভি, ইনিয়েস্তা, মেসির মতো কম উচ্চতার খেলোয়াড়েরা আছে। আমি কখনো ভাবিনি তারা নেইমারের সঙ্গে এমনটা করবে। এখন যদি নেইমার ওজন বাড়ায়, তাহলে ভবিষ্যতে ওকে হাঁটুর ইনজুরিতে ভুগতে হবে। যেমনটা হয়েছিল রোনালদোর ক্ষেত্রে। এটা খুবই মারাত্মক ব্যাপার।