নেইমারকে নিতে পারছে না চেলসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিলিয়ান তারকা নেইমারকে বোধহয় আর দলে নিতে পারছে না চেলসি। টাকার খেলায় চেলসি হেরে যেতে বসেছে রিয়াল মাদ্রিদের কাছে। নেইমারকে যদি নিতে হয়, তাহলে রিয়াল তাঁকে যে প্রস্তাব দিয়েছে, তার চেয়ে অনেক বেশি অর্থ তাদের খরচ করতে হবে।এদিকে ব্রিটেনের গার্ডিয়ান পত্রিকা জানিয়েছে, চেলসি আপাতত রিয়ালের কাছে নেইমারের ব্যাপারে হার মেনেই নিয়েছে। এ মুহূর্তে নেইমারকে দলে অন্তর্ভুক্ত করার জন্য চেলসি ৪৫ মিলিয়ন পাউন্ড খরচ করবে না বলেই সিদ্ধান্ত নিয়েছে। সে ক্ষেত্রে এই ব্রাজিলিয়ান তারকার গন্তব্য যে মাদ্রিদ—সেটা বলাই যায়। নেইমার ইতিমধ্যেই ব্রাজিলের জার্সি গায়ে দারুণভাবে অভিষিক্ত হয়েছেন। তিনি হলুদ-নীল জার্সি গায়ে পাঁচটি ম্যাচ খেলে গোল করেছেন তিনটি। এই মৌসুমে নেইমার খেলেছেন ব্রাজিলের সান্তোস ক্লাবে। সান্তোস থেকে নেইমারকে দলে নিতে চেয়েছিল চেলসি। কিন্তু রিয়ালের প্রস্তাবের সামনে রীতিমতো অসহায় হয়ে পড়েছে স্ট্যামফোর্ড ব্রিজের দলটি।এদিকে কোচ নিয়েও মহা সমস্যায় রয়েছে চেলসি। কার্লো আনচেলত্তিকে বিদায় করে দেওয়ার পর দলটি চিন্তা করেছিল ডাচ কোচ গাস হিডিঙ্ককে নিয়োগের। তবে সর্বশেষ খবরে জানা গেছে হিডিঙ্ক এখনো তুরস্ক জাতীয় দলের দায়িত্ব ছাড়তে পারেননি। আর তাঁকে ছেড়ে দেওয়ার কোনো ইচ্ছাই নাকি তুর্কি ফুটবল ফেডারেশনের নেই।তবে চেলসির ব্যবস্থাপনা জানিয়েছে, এ মুহূর্তে কে আগামী মৌসুমের জন্য দলের ভার নিচ্ছেন—তা জানাতে তারা অপারগ হলেও দুই-তিন সপ্তাহের মধ্যেই নতুন কোচের নাম ঘোষণা করা হবে। ওয়েবসাইট।