নেইমারকে নিয়ে অনিশ্চয়তা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিলির বিপক্ষে বেশ কয়েকবার মারাত্মক ট্যাকলের শিকার হন নেইমার। একবার এমনভাবে উল্টে পড়লেন, আঘাতটা লাগল একেবারে মাথায়! বারবার ফাউলের শিকার নেইমারকে নিয়ে চিন্তার ভাঁজ বেড়েছে লুইস ফেলিপে স্কলারির কপালে। কলম্বিয়ার বিপক্ষে শেষ আটের লড়াইয়ে দলের অন্যতম ভরসাকে খেলানো নিয়েও অনিশ্চয়তা আছে বলে জানিয়েছে ব্রাজিলের জনপ্রিয় পত্রিকা ‘ও গ্লোবো’।
চিলির বিপক্ষে রুদ্ধশ্বাস জয়ের আনন্দের মধ্যেই ‘গ্লোবো’কে ব্যাপারটি জানিয়েছেন স্কলারি, ‘আগামী ম্যাচে ওকে খেলানো কঠিন হবে। তবে ইতিবাচক দিক হচ্ছে, আমরা মাঝে তিন থেকে চারদিন সময় পাব। ব্যথা নিয়েই ম্যাচে (চিলির বিপক্ষে) সে খেলেছে। কারণ, ও খেলাটাকে ভালোবাসে। এ চেষ্টা দারুণ।’