নেইমারকে নিয়ে আলভেজের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সান্তোসের সঙ্গে ২০১৪ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন বটে; কিন্তু ইউরোপের বড় বড় ক্লাব নেইমারের পিছু লেগেই আছে। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদের পাশাপাশি তাঁকে পাওয়ার আশায় আছে ম্যানচেস্টার সিটি, চেলসির মতো ক্লাবও। কিন্তু বার্সেলোনার ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেজ দাবি করছেন, নেইমার নাকি ইতিমধ্যেই বার্সেলোনার সঙ্গে আগাম চুক্তি করে ফেলেছেন। এখন শুধু সান্তোসের সঙ্গে চুক্তির মেয়াদ শেষের অপেক্ষা।গত সপ্তাহেই খবর বেরিয়েছে, নেইমারকে পেতে সিটি সাড়ে পাঁচ কোটি পাউন্ডের প্রস্তাব দিতে যাচ্ছে! কিন্তু আলভেজের দাবি, নেইমার বার্সায় আসার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। নেইমারকে দলে পেতে যেন তরও সইছে না তাঁর, ‘ওর জায়গায় আমি হলে যত শিগগির সম্ভব চলে আসতাম। কারণ, এতে ২০১৪ বিশ্বকাপের আগে তার খেলার ট্যাকটিক্যাল দিকগুলোতে উন্নতি হতো। আমি কী চিন্তা করি, সেটা তাঁকে এরই মধ্যে বলেছি। তবে আমি তো আর তাকে জোর করে ধরে আনতে পারি না। যদি পারতাম, তাহলে আমি তা করে ফেলতাম। কিন্তু সিদ্ধান্তটা তো তার।’ নেইমার কী কোনো দিন মেসির উচ্চতায় পৌঁছাতে পারবেন? আলভেজের উত্তর, ‘আমি জানি না, সে মেসির পর্যায়ে পৌঁছাতে পারবে কি না। মেসি এরই মধ্যে যা অর্জন করেছে, তাতে বলা কঠিন। তবে নিজের প্রজন্মের মধ্যে আলাদা হয়ে থাকার মতো কিছু ফুটবলার থাকে, নেইমার অবশ্যই তা থাকতে পারবে।’ ওয়েবসাইট।