নেইমারকে নিয়ে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনার ডিম পাড়া হাঁস। আর তাঁকে খাঁচায় পুরে রাখতে কী চেষ্টাই না করছে সান্তোস! রিয়াল মাদ্রিদ, চেলসির মতো লোভী চোখগুলো থেকে আড়াল করে রাখায় চেষ্টার বিরাম নেই। এর মধ্যে কিনা মানো মেনেজেস ‘উসকে’ দিলেন! ব্রাজিল কোচের মতে, নিজেকে আরও বিকশিত করতে ইউরোপে যাওয়ার বিকল্প নেই নেইমারের।স্বাভাবিকভাবেই মেনেজেসের এই কথা হজম হয়নি সান্তোসের। সান্তোসের সহসভাপতি ওদিলিও রদ্রিগেজ ফিলহো ঝাঁজাল প্রতিবাদই করেছেন, ‘ব্রাজিলের একটি প্রতিভাকে ব্রাজিলেই রাখার যে অন্তহীন চেষ্টা করে যাচ্ছে আমাদের ক্লাব, সেটার মূল্য যেন মেনেজেসের কাছে নেই। এটা সত্যিই লজ্জার।’রবীন্দ্রনাথ পড়া থাকলে ফিলহো বলতে পারতেন, ‘আগে চাই নিজ দেশের ফুটবলে গাঁথুনি। তার পরই না হয় বিদেশি ফুটবলের পত্তন।’ তবে একটু ঘুরিয়ে সে কথাই বলেছেন, ‘নেইমারের এখনো অনেক কিছুই শেখার আছে। ও প্রতিদিনই একটু একটু করে উন্নতি করছে। খেলোয়াড় রপ্তানি কমাতে সান্তোস আরও বেশি বিনিয়োগও করছে। এসবের পরও তাঁর (মেনেজেসের) এমন মন্তব্য সত্যিই পরিতাপের।’সান্তোসে থেকে নেইমারের বিকাশ হবে না—এমন উপলব্ধি ব্রাজিল কোচের কীভাবে হলো, সেটিও যেন ঠাহর করতে পারছেন না ফিলহো, ‘সান্তোসও আন্তর্জাতিক পর্যায়ে খেলে, আমরা সব সময়ই আন্তর্জাতিক টুর্নামেন্টগুলো খেলছি, যাতে নেইমার তার প্রতিভা ব্রাজিলের বাইরের দেশগুলোকেও দেখাতে পারে। নেইমার প্রতিদিনই উন্নতি করছে, পরিণত হচ্ছে। এ দেশে থাকা ওর বিকাশের পথে কোনো বাধা তৈরি করছে না।’ফিলহোর উপসংহার, ‘মানোর উচিত আমাদের সমর্থন করা। তাঁর মন্তব্যকে আমি শ্রদ্ধা করি, তার পরও বলছি, তিনি যা বলেছেন, সেটা দুঃখজনক।’ ওয়েবসাইট।