নেইমারকে পেতে মরিয়া চেলসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তরুণ স্ট্রাইকার নেইমারকে দলে ভেড়ানোর জন্য দীর্ঘদিন ধরেই চেষ্টা করছিল চেলসি। এবারের দলবদলের মৌসুমেও ব্রাজিলের এই বিস্ময়-বালককে পেতে রীতিমতো মরিয়া হয়ে উঠেছে ২০১০ সালের ইংলিশ লিগ শিরোপাজয়ীরা। যেকোন মূল্যে নেইমারকে স্ট্যামফোর্ড ব্রিজে নিয়ে আসতে চান চেলসির মালিক রোমান আব্রামোভিচ।দুই স্প্যানিশ-জায়ান্ট বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদও ১৯ বছর বয়সী নেইমারকে পাওয়ার জন্য উদগ্রীব হয়ে আছে। এ জন্য চেলসি নেইমারের পেছনে ৩০ মিলিয়ন পাউন্ড খরচ করতেও রাজি আছে বলে একটি প্রতিবেদনে দাবি করেছে দ্য টেলিগ্রাফ। আর প্রতি সপ্তাহে তাঁকে দেওয়া হবে ৭০ হাজার পাউন্ড। এর আগে চেলসির প্রস্তাব খুব বেশি পাত্তা দেননি নেইমার। তবে এবার চেলসির এই বিপুল অঙ্কের প্রস্তাব তিনি ফেরাতে পারবেন কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেকেই।মাত্র ১৯ বছর বয়সেই ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের হয়ে ১৩০টি ম্যাচ খেলে ফেলেছেন নেইমার। গোল করেছেন ৬৬টি। ইএসপিএন।