নেইমারকে পেলের পরামর্শ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজের ক্যারিয়ারের বলতে গেলে প্রায় পুরোটাই ব্রাজিলেই কাটিয়েছেন। তবে পেলে ভালো করেই জানেন, বর্তমান বাস্তবতায় এখন কারও পক্ষে সেটি করা সম্ভব নয়। এ যুগের পেলে, সান্তোসেরই আরেক তারকা নেইমারকে ইউরোপের ফুটবলে আসতেই হবে। তা-ই যদি হয় তবে বার্সেলোনায় যেন নেইমার যান। এটাই পেলের চাওয়া। নেইমারকে পেতে আরও অনেক ক্লাবের মতো মুখিয়ে আছে ম্যানচেস্টার সিটিও। যদিও পেলে মনে করেন, নেইমারের খেলার যে ধরন, তাতে বার্সার সঙ্গেই বেশি খাপ খায়। তবে এখনো ইউরোপের ফুটবলের জন্য নেইমার প্রস্তুত নন বলেই তাঁর বিশ্বাস। ওয়েবসাইট।