নেইমারকে বার্সায় দেখতে চান রামালহো
সান্তোসের সঙ্গে ২০১৪ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন বটে; তবে তাঁকে পাওয়ার জন্য ওত পেতে আছে ইউরোপের বড় বড় ক্লাবগুলো। আর সেই দৌড়ে এগিয়ে দুই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। শেষ পর্যন্ত নেইমার কোথায় গিয়ে উঠবেন? মুরিসি রামালহো তাঁর শিষ্যকে আগাম একটা পরামর্শই দিয়ে রাখলেন। সান্তোসের কোচ বললেন, রিয়াল মাদ্রিদের চেয়ে বার্সেলোনাই হবে নেইমারের জন্য আদর্শ।নেইমারের নিজেরও বার্সেলোনাকেই বেশি পছন্দ। সান্তোস কোচও বলেছেন, ‘বৈশিষ্ট্য অনুযায়ী বার্সেলোনাই হবে নেইমারের সেরা জায়গা। প্রত্যেকেই তাদের খেলা দেখতে পছন্দ করে। বার্সেলোনা এমন একটা দল, যারা গতিশীল ফুটবল খেলে। এই মুহূর্তে মাদ্রিদের একজন গ্রেট কোচ আছেন। তারা খুবই কৌশলনির্ভর (ট্যাকটিক্যাল)। হোসে মরিনহোর ট্যাকটিস অনমনীয় এবং তারা এটা অবশ্যই মেনে নিয়েছে। আমার মতে, এটা হবে নেইমারের জন্য কঠিন।’ ওয়েবসাইট।