নেইমারকে ব্রাজিলে মানায় না!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেশ কিছুদিন ধরেই তর্কটা জমে উঠেছে, নেইমারের কি শিগগিরই ইউরোপে পাড়ি জমানো উচিত? এই সময়ের অন্যতম প্রতিভাবান ফুটবলারই মনে করা হয় তাঁকে। কিন্তু ব্রাজিলের হয়ে গত কয়েকটি ম্যাচে মাঠে সেটা অনূদিত করতে পেরেছেন কমই। অনেকেই বলছিলেন, ব্রাজিলের বিশ্বকাপ-ভরসা হতে হলে ইউরোপেই যাওয়া উচিত নেইমারের। এবার একই কথা বললেন ব্রাজিলেরই সাবেক তারকা রোনালদো।নেইমারের মতো প্রতিভার জন্য ইউরোপই সেরা জায়গা বলে রোনালদোর বিশ্বাস, ‘নেইমার সন্দেহাতীতভাবেই একজন অসাধারণ খেলোয়াড়। ইউরোপে খেলার সিদ্ধান্ত নিলে সে বিশ্বসেরাই হয়ে উঠবে। তার মতো প্রতিভাবানদের ব্রাজিলে পড়ে থাকা মানায় না।’ ওয়েবসাইট।রোনালদোর মতে, এই মৌসুম শেষেই নেইমারের ক্লাব বদল করা উচিত, ‘তার ইউরোপে যাওয়ার আদর্শ সময় হবে বিশ্বকাপের আগেই। এটা তাকে আরও পরিণত করবে। ব্রাজিলকে নেতৃত্ব দেওয়ার জন্য অভিজ্ঞতার ভাঁড়ারও ঋদ্ধ হবে।’