নেইমারকে মেনত্তির সদুপদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সান্তোস শিগগিরই ছাড়ছেন না, এটা নিশ্চিত। তেমনি এ-ও নিশ্চিত, ব্রাজিলের ক্লাবটি তাঁকে আটকে রাখতে পারবে না সোনার খাঁচাতেও। নেইমার একদিন না একদিন ইউরোপের ক্লাব ফুটবলে পাড়ি জমাবেনই। কিন্তু বার্সেলোনা নাকি রিয়াল মাদ্রিদ? পরবর্তী গন্তব্য যেন ঠিক করতে পারছেন না ব্রাজিলের উঠতি তারকা। এই সময় তাঁকে সদুপদেশ দিলেন সিজার লুই মেনত্তি।‘ও যদি সিআর-সেভেন (রোনালদো) হতে চায়, তাহলে ওর উচিত হবে মাদ্রিদে যাওয়া। আর যদি সে হতে চায় মেসির মতো, তাহলে উচিত বার্সাতেই নাম লেখানো’—বলেছেন আর্জেন্টিনার সাবেক খেলোয়াড় ও কোচ।টানা তৃতীয়বারের মতো বিশ্বসেরা ফুটবলারের স্বীকৃতি পাওয়া মেসি প্রসঙ্গেও কথা বলেছেন এই ৭৩ বছর বয়সী। মেসিকে অসামান্য প্রতিভা বলে মেনে নিয়েও তাঁর কাছে সেরা একজনই, ‘সবার চেয়ে সেরা হলো পেলে। পেলে ছিল সেই খেলোয়াড়, যার মধ্যে মিশেল ছিল (আলফ্রেডো) ডি স্টেফানো, ম্যারাডোনা, (ইয়োহান) ক্রুইফ আর লিও মেসির।’ পেপ গার্দিওলাকেও পরামর্শ দিয়েছেন মেনত্তি। বার্সায় থাকবেন কি থাকবেন না—এমন দ্বিধায় ভোগা গার্দিওলার উদ্দেশে তাঁর বক্তব্য, ‘পেপের উচিত যত বছর সম্ভব বার্সাতেই থেকে যাওয়া। আমি তো ওকে বলেছি সারা জীবনই যেন সে এখানে থেকে যায়।’ ওয়েবসাইট।