নেইমারকে রিয়ালে দেখতে চান পেলে
নেইমারকে নিয়ে এখন অনেক আলোচনা। ১৯ বছর বয়সী এই ব্রাজিলিয়ান উইঙ্গার আগামী মৌসুমে কোথায় যাবেন, তা নিয়ে এখন বিস্তর জল্পনা। খবরে প্রকাশ, নেইমারের নাকি এ মুহূর্তে দুই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনায় যাওয়ার সমান সম্ভাবনা। ইংলিশ প্রিমিয়ার লিগের দল চেলসি তাঁকে দলে নেওয়ার জন্য প্রায় ৪০ মিলিয়ন পাউন্ডের চুক্তি চূড়ান্ত করে ফেলেছে, এমন খবরও বাজারে প্রচলিত। নেইমার সম্পর্কে অনেক ধরনের খবর থাকলেও ফুটবল কিংবদন্তি পেলে মনে করেন নেইমারের নিজের খেলার স্বার্থেই তাঁর সান্তিয়াগো বার্নাব্যুতেই যাওয়া উচিত।পেলে মনে করেন, রিয়াল মাদ্রিদে খেলাটা কেবল নেইমারের জন্য আর্থিকভাবেই লাভজনক হবে না, একই সঙ্গে তাঁর ভবিষ্যতের জন্যও সেটা লাভজনক হবে।গত মৌসুমেও নেইমার চেলসিতে যাওয়ার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত করে ফেলেছিলেন। কিন্তু শেষ মুহূর্তে তিনি সান্তোসেই থেকে যান। নেইমারের সেই সিদ্ধান্তের প্রশংসা করে পেলে বলেন, ‘ওটা ছিল নেইমারের দুর্দান্ত এক সিদ্ধান্ত। গত মৌসুমে নেইমার ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার জন্য মানসিকভাবে প্রস্তুত ছিল না।’পেলে মনে করেন, নেইমারের খেলার ধরন স্প্যানিশ লিগে খেলার উপযোগী। তাই তিনি মনে-প্রাণেই চান, এ তরুণ ব্রাজিলিয়ান যেন ইংলিশ লিগে না খেলে স্পেনে খেলতে যান। ওয়েবসাইট।