নেইমারকে হারিয়ে বর্ষসেরা রোনালদিনহো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেইমারের পাশে দাঁড়ানো রোনালদিনহোর মুখে চওড়া হাসি।
নেইমারের পাশে দাঁড়ানো রোনালদিনহোর মুখে চওড়া হাসি।

ক্লাব বিশ্বকাপের আসরে ব্যর্থতার পর রাজ্যের হতাশা বেশ জাঁকিয়ে বসেছিল রোনালদিনহোর ওপর। মরক্কোর ক্লাব রাজা ক্যাসাবাঙ্কার কাছে ৩-১ গোলে হেরে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছিল তাঁর দল অ্যাটলেটিকো মিনেইরোকে।
সুসংবাদ শুনে ফাইনাল না খেলার দুঃখ কিছুটা লাঘব হতে পারে ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ডের। উরুগুয়ের পত্রিকা ‘এল পাইসে’র ক্রীড়া ভোটে নেইমারকে হারিয়ে ২০১৩ সালের দক্ষিণ আমেরিকার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রোনালদিনহো!
লাতিন আমেরিকার ২০০ ক্রীড়া সাংবাদিক অংশগ্রহণ করেন ভোটপ্রক্রিয়ায়। এতে রোনালদিনহো পেয়েছেন ১৫৬ ভোট। গত দুই বছরের লাতিন-সেরা নেইমার পেয়েছেন ৮১ ও আর্জেন্টিনার ম্যাক্সিমিলিয়ানো রুদ্রিগেজ পেয়েছেন ৭৯ ভোট। রোনালদিনহো অবশ্য এর আগে ‘এল পাইসে’র আমেরিকা ও ইউরোপ-সেরাও হয়েছিলেন।