নেইমারকেই যত ভয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভয় তো পুরো ব্রাজিল দলকেই৷ তবে মেক্সিকোর প্রধান কোচ মিগুয়েল হেরেরার সবচেয়ে বড় ভয় নেইমারকে৷ নিজেদের দ্বিতীয় ম্যাচেই স্বাগতিক সেলেসাওদের মুখোমুখি ‘এল ত্রি’রা । আর সে ম্যাচে নেইমারকে কোনোক্রমেই খাটো করে দেখার উপায় নেই তাঁর। নেইমারকে প্রশংসায় ভাসিয়ে দিয়েছেন মেক্সিকোর কোচ, ‘আমি মনে করি, সে হলো ব্রাজিলের সবচেয়ে প্রতিভাবান ফুটবলার। সে এই দলের মূল খেলোয়াড় তো বটেই, নিজেদের মাটিতে হচ্ছে বলে এই বিশ্বকাপেরই৷ দেশের সবার প্রিয় সে৷ তার মানের একজন খেলোয়াড়কে রুখতে গিয়ে আমাদের বেশ বেগ পেতে হবে৷’ নেইমার কতটা বিপজ্জনক হেরেরা সেটি বিলক্ষণ জানেন, ‘একবার সে বল পেলে ম্যাচের ভারসাম্যটাই এলোমেলো করে দিতে পারে৷ এতটাই তার স্কিল যে একজন, দুজন, এমনকি তিনজন খেলোয়াড়কে করতে পারে পরাস্ত৷’ এতই যাঁকে ভয়, তাঁকে রোখার একটা পরিকল্পনাও এঁকেছেন হেরেরা, ‘তাকে একটু অকেজো রাখার চেষ্টা করতে হবে, তার পায়ে বল না যেতে দেওয়াটা হবে খুব গুরুত্বপূর্ণ৷’ ওয়েবসাইট৷