নেইমাররা গ্রুপসেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধরা অলিম্পিক সোনা ব্রাজিল ধরতে পারবে কি না, সময়ই বলবে। তবে এবার গ্রুপ পর্বটা ব্রাজিল পেরোল সোনার দাবি জানিয়েই। তিন ম্যাচেই জিতে গ্রুপসেরা নেইমারদের দল। নিউজিল্যান্ডের বিপক্ষে কাল তৃতীয় ও শেষ গ্রুপ ম্যাচটা ব্রাজিলের কাছে গুরুত্বপূর্ণ ছিল না। কিন্তু অবিচল ব্রাজিল নিউজিল্যান্ডের বিপক্ষে কাল হেসেখেলে জিতল ৩-০ ব্যবধানে।২৩ মিনিটে দানিলো, ২৯ মিনিটে দামিয়াও এবং ৫২ মিনিটে সান্দ্রো গোল করেছেন। শেষ ১৪ মিনিট অবশ্য ব্রাজিল হয়ে যায় ১০ জনের দল। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন আরেক সান্দ্রো। তথ্যসূত্র: স্টার স্পোর্টস।