নেইমাররাও!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুশীলনে ঘাম ঝড়াচ্ছেন ব্রাজিলের খেলোয়াড়েরা। হঠাৎ করেই যেন সুয়ারেজ-ভূত চেপে বসল দলের ওপর। দানি আলভেজের কাঁধে কামড়ে দিলেন নেইমার! ফ্রেডও কামড়ে দিলেন মার্সেলোকে। চিলির বিপক্ষে ম্যাচের আগে এই ‘অনুশীলন’—আঁতকে ওঠার মতোই! না, ঘাবড়ানোর কিছু নেই। পুরো ব্যাপারটাই নিছক মজার ছলে। নেইমার-ফ্রেডরা মাঠে এই ‘সুয়ারেজ-প্রতিভা’র বিচ্ছুরণ না ঘটালেই হয়! এএফপি।