নেইমারে আগ্রহী বার্সা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্সেলোনার সঙ্গে নেইমারের আগাম চুক্তি হয়ে গেছে বলে এক দিন আগেই চাঞ্চল্যকর মন্তব্য করেছেন ক্লাবটির ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেস। সান্তোসের সঙ্গে ২০১৪ সালে চুক্তি শেষ হলেই নেইমার যোগ দেবেন বার্সায়। ক্লাব কর্তারা এ নিয়ে মুখ না খুললেও ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে পেতে তাঁরা যে আগ্রহী সেটি স্বীকার করলেন ক্লাবের সহসভাপতি জোসেফ মারিয়া বার্তোমু। জানালেন, সান্তোস ছাড়লেই নেইমারকে দলে নিতে প্রস্তুত বার্সেলোনা, ‘যখন সে সান্তোস ছাড়তে চাইবে, তাকে নিতে চেষ্টা করবে ক্লাব। অর্ধেক বিশ্বই পেতে চায় তাকে।’ ওয়েবসাইট।