নেইমারে নিজের ছায়া দেখছেন রোমারিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়স হয়েছে সবে বিশ। এরই মধ্যে বিশ্বজোড়া নাম কিনেছেন নেইমার। ফুটবল-মেধা তো আছেই, তার সঙ্গে যোগ হয়েছে বিচিত্র সব ফ্যাশন। তা ছাড়া মাঠের ফুটবলের মতোই ক্যামেরার সামনেও সমান সপ্রতিভ এই ব্রাজিলিয়ান। আর এসব কারণেই ব্রাজিলের মিডিয়ায় বেশ জনপ্রিয় সান্তোসের এই ফুটবলার। এত কম বয়সেই এত প্রচার, কিছুটা হলেও উদ্ধত বানিয়েছে তাঁকে। তবে ব্রাজিলের বিশ্বকাপজয়ী সাবেক ফুটবল-তারকা রোমারিও এতে উদ্বিগ্ন হওয়ার কিছু দেখছেন না।নেইমারের দৃষ্টিভঙ্গি ও তাঁকে নিয়ে গণমাধ্যমের মাতামাতিতে দোষের কিছু খুঁজে পাননি রোমারিও। নিজের উদাহরণ টেনে বলেছেন, এই বয়সে তাঁর আচরণও নেইমারের মতোই ছিল। বর্তমানে ব্রাজিল সংসদের এই সদস্য খুব কম বয়সেই এসেছিলেন ফুটবলে। সাফল্যের দেখা পেতে ও প্রচারের আলোতে আসতে সময় নেননি। ভাস্কো দা গামার হয়ে রিও ডি জেনিরোর রাজ্য চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন দুবার। মাত্রই কৈশোর পেরোনো বয়সেই হয়েছিলেন সর্বোচ্চ গোলদাতাও।সেই স্মৃতি রোমন্থন করেছেন রোমারিও, ‘১৮ বছর বয়সেই আমি মিলিয়নিয়ার হয়ে গিয়েছিলাম। প্রচারের আলোটাও আমার ওপরে ছিল। আর ঠিক এ কারণেই নেইমারের আচার-আচরণ আমি বুঝি, ঠিক যেন ২০ বছর আগের আমি।’ ওয়েবসাইট।রোমারিও কথা বলেছেন ব্রাজিল ফুটবল কনফেডারেশনে আসা সাম্প্রতিক পরিবর্তন নিয়েও। দীর্ঘদিন রাজত্ব করার পর পদত্যাগ করেছেন রিকার্ডো টিসেরা। নতুন সভাপতি হয়েছেন হোসে মারিয়া মারিন। টিসেরার কট্টর সমালোচক রোমারিও নতুন সভাপতিকেও বলেছেন ‘বেশরম’। তাঁর আশঙ্কা, কোনো কিছুই বদলাবে না।