নেইমারে বিস্মিত ফার্ডিনান্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বয়স মাত্র ২২। এরই মধ্যে নেইমার ফুটবলপাগল ব্রাজিলীয়দের চাপ কীভাবে সামলাচ্ছেন, সেটাই যেন ভেবে পান না ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডার রিও ফার্ডিনান্ড। হ্যাংলা-পাতলা শরীর, শিশুসুলভ চেহারা নিয়েও বল পায়ে কী ভয়ংকরই না হয়ে ওঠে ছেলেটি, নিজে ফুটবলার হয়েই তিনি বিস্মিত হন গোটা ব্রাজিলের প্রত্যাশার ভার কেমন করে বয়ে চলে! ক্যামেরুনের বিপক্ষে ম্যাচে নেইমারের ‘জাদু’ দেখে নিজেকে ধরে রাখতে পারেননি ফার্ডিনান্ড। টুইটারে নেইমার-বন্দনা করেছেন। রসিকতা করে লিখেছেন, ‘মাত্র ২২ বছর বয়সে ৫৩টি আন্তর্জাতিক ম্যাচ, দেশের হয়ে ৩৫টি আন্তর্জাতিক গোল, ২০টিতে নেপথ্য ভূমিকায় থাকাটা “বেআইনি” কি না!’ অর্থাৎ ফার্ডিনান্ডের মতে, একমাত্র অতিমানবের পক্ষেই সম্ভব নেইমারের মতো খেলা। টুইটের শেষ লাইনটিতে ব্রাজিলীয় সেনসেশনের উদ্দেশে তিনি লিখেছেন, ‘তুমি আসলেই বস!’