নেইমারে রোমাঞ্চিত মেসি
মেসি-নেইমারের মতো দুই মহারথী সফল একটি জুটি গড়ে তুলতে পারবেন কি না, তা নিয়ে যথেষ্টই সন্দিহান ইয়োহান ক্রুইফ। কিন্তু বার্সেলোনার সাবেক খেলোয়াড় এবং কোচের এই ভয়কে যেন উড়িয়েই দিলেন মেসি। দলের শক্তিবৃদ্ধির কথা ভেবে রোমাঞ্চিত মেসি ভাবছেন নেইমারকে সঙ্গে নিয়ে তাঁরা বার্সেলোনাকে নিয়ে যাবেন নতুন উচ্চতায়।এক বনে দুই বাঘ—এটা ভেবে ভয়ে আঁতকেই উঠছেন ডাচ কিংবদন্তি। দুই তারকার অহংবোধের লড়াই একবার মাথাচাড়া দিয়ে উঠলে ফল কী হয়, সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন বার্সেলোনার সাম্মানিক সভাপতি। অতীতে অনেক ক্লাবই দলে তারকার মেলা বসিয়েও বাস্তবে উল্টো ফল পেয়েছে। প্রিয় ক্লাব বার্সেলোনায় সেই দৃশ্যটা দেখতে চান না বলেই নেইমারের সঙ্গে চুক্তির আগেই ক্রুইফ প্রশ্ন তুলেছিলেন, ‘মেসি থাকতে নেইমার কেন?’ তবু ৫ কোটি ৭০ লাখ ইউরো (৫৭৮ কোটি টাকা) ঢেলে নেইমারকে কিনে নিয়েছে বার্সেলোনা। কিন্তু সেদিন আবার মেসিকে বিক্রি করে দেওয়ার পরামর্শ দিয়েছেন ক্রুইফ! উদ্বেগ জানিয়ে মার্কাকে ৬৬ বছর বয়সী ক্রুইফ বলেছেন, ‘আমি হয়তো নেইমারের সঙ্গে চুক্তি করতাম না। আর নেইমার থাকলে আমি হয়তো মেসিকে বিক্রি করে দেওয়ারই পরিকল্পনা করতাম।’ তবে তিনি এটাও বলে রেখেছেন, ‘অনেকেই আমার সঙ্গে একমত হবেন, অনেকেই হবেন না।’ক্রুইফের মতের বিরুদ্ধে দাঁড়িয়ে মেসি যেন আঁকছেন বার্সেলোনার সুন্দর ভবিষ্যতের ছবি, ‘আমি জানি নেইমার অসাধারণ এক খেলোয়াড়। কোনো সন্দেহই নেই, সে বার্সেলোনায় অনেক অবদান রাখতে পারবে। ঈশ্বরের আশীর্বাদে বার্সেলোনায় আমরা একসঙ্গে খেলতে পারব।’ কনফেডারেশনস কাপে ব্রাজিলের হয়ে দুর্দান্ত খেলছেন নেইমার। মেসির কথা, ‘আশা করি সে তার ব্রাজিলের ফর্মটা নতুন মৌসুমে বার্সেলোনায় নিয়ে আসতে পারবে।’ ন্যু ক্যাম্পে নেইমারের সাফল্য কামনার পাশাপাশি মেসি শুভ কামনা জানিয়েছেন কদিন আগেও শত্রুপক্ষের কোচ থাকা হোসে মরিনহোর। রিয়াল মাদ্রিদ ছেড়ে পুরোনো ঠিকানা চেলসিতে ফিরে মরিনহো সফল হবেন বলেই মনে করেন মেসি। আবার এটাও বলেছেন ‘স্পেশাল ওয়ান’কে হারিয়ে রিয়াল মাদ্রিদ দুর্বল হয়ে যায়নি। কার্লো আনচেলত্তির প্রতিও তাঁর একই রকম শ্রদ্ধা। কাতারের অ্যাসপায়ার ফুটবল একাডেমির হয়ে ম্যালেরিয়ার বিরুদ্ধে প্রচারণায় এসেছেন সেনেগালে। সেখানেই মেসি বলেছেন, ‘মরিনহো অসাধারণ কোচ ছিলেন। কিন্তু আমরা জানি আনচেলত্তিও একই রকম অসাধারণ। আমার মনে হয় চেলসিতে ফিরেও মরিনহো সফল হবেন। কারণ তিনি অসাধারণ কোচ।’ ওয়েবসাইট।গত মৌসুমে তাঁরা২০১২ সালে ব্রাজিলের সান্তোসে নেইমার ৪৭ ম্যাচে করেছেন ৪৩ গোলবার্সেলোনার হয়ে মেসি গত মৌসুমে ৬০ ম্যাচে করেছেন ৫০ গোল