নেইমারের উল্কি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীরে উল্কি করাতে ভালোবাসেন নেইমার। সান্তোস থেকে বার্সায় যখন আসেন, তখনো একটা উল্কি করিয়েছিলেন পিঠে। কদিন আগেই বড়দিনের ছুটিতে এসেছেন ব্রাজিলে। দেশে ফিরে নতুন একটা উল্কি করালেন বার্সা ফরোয়ার্ড। এবার অবশ্য পিঠে নয়, ঘাড়ে। নেইমারের ব্যক্তিগত ট্যাটুয়িস্ট আদাও রোসা উল্কির একটা ছবি কদিন আগেই পোস্ট করেছেন টুইটারে। এবার নেইমার লিখিয়েছেন ‘তোদো পাসা’। পর্তুগিজ শব্দ দুটির ইংরেজি করলে অর্থ দাঁড়ায়, ‘এভরিথিং পাসেস’ বা ‘সবই চলে যায়’। এই উল্কিটা নেইমার উৎসর্গ করছেন বোন রাফায়েলাকে। ওয়েবসাইট।

১২০ গোল!

ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো ২০১৩ সালে গোল করেছেন ৬৯টি। বলুন তো, রোনালদো রিয়াল মাদ্রিদের না হয়ে বার্সেলোনায় খেললে তাঁর গোল হতো কতটি? ১২০টি! এমনটাই মনে করেন রোনালদোর এজেন্ট হোর্হে মেন্ডেস। আসলে মজা করেই বলা। গোল করায় কয়েক বছর ধরেই মেসির সঙ্গে রোনালদোর অলিখিত দ্বৈরথ চলছে। সেই লড়াইয়ে এবার মেসিকে অনেকটা পেছনে ফেলে বিজয়ী রোনালদো। মেসি এ বছর ৪৫ গোল করেছেন, রোনালদোর চেয়ে ২৪টি কম। বোলা টিভিকে দেওয়া সাক্ষাৎকারে মেন্ডেজ তাই ব্যাপারটা নিয়ে কৌতুক করলেন, ‘মেসির গোলস্কোরিং রেকর্ড? রোনালদো বার্সেলোনায় খেললে মৌসুমে ১২০ গোল করত।’ ওয়েবসাইট।