নেইমারের কান্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সংগীতে আবেগাপ্লুত নেইমার l এএফপি
জাতীয় সংগীতে আবেগাপ্লুত নেইমার l এএফপি

ফোর্তালেজার স্তাদিও কাস্তেলোতে ৬০ হাজার দর্শকের গগনবিদারী চিৎকার। গ্যালারিভরা হলুদ-উচ্ছ্বাস। জাতীয় সংগীত শুরু হতেই যেন সমুদ্রের গর্জন। ‘ও আমার প্রিয় জন্মভূমি, আমার প্রিয় ব্রাজিল’—গাইতে গাইতে আলভেজ, সিলভা, অস্কারদের গলার শিরা যেন ফুলে উঠতে লাগল আবেগের বিস্ফারিত মূর্ছনায়। তবে একজনকে একটু বেশিই ছুঁয়ে গিয়েছিল আবেগটা। জাতীয় সংগীত গাইতে গাইতে এতটাই আবেগপ্রবণ হয়ে উঠেছিলেন, কেঁদেই দিলেন নেইমার। এমনিতেও জাতীয় সংগীতের সময় ব্রাজিলিয়ানদের আবেগের তারটা একটু উঁচু তারেই বাঁধা থাকে। এবার বিশ্বকাপটা নিজেদের দেশে বলে সেটা যেন আরও বেশি। পরশু মেক্সিকোর সঙ্গে ম্যাচে দেখা গেল অন্য নেইমারকে।