নেইমারের ক্লান্তি-জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুইডেনকে বিধ্বস্ত করার ২৪ ঘণ্টা পরই কিনা মাঠে নেমে পড়তে হলো নেইমারকে। সুইডেনকে ৩-০ গোলে হারানোর পর ফুরসত মেলেনি একদণ্ডও। স্টকহোম থেকেই প্রাইভেট জেটে উড়াল দেন ব্রাজিলের উদ্দেশে। ১৪ ঘণ্টা ভ্রমণের পর এসে পৌঁছান ব্রাজিলের ফ্লোরিয়ানোপলিসে। এর কয়েক ঘণ্টা পরই মাঠে নামতে হয় নেইমারকে। তবে এত কিছুর পরও ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপের ম্যাচে সান্তোসকে জিতিয়েই মাঠ ছেড়েছেন। নিজেও দেখিয়েছেন ফর্মের দুর্দান্ত ঝলক। ফিগুইরেনসকে ৩-১ গোলে হারিয়েছে সান্তোস। নেইমার নিজে করেছেন একটি গোল, করিয়েছেনও একটি। প্রথমার্ধে মাত্র ৬ মিটার দূর থেকে মিসও করেছেন সহজ এক গোল! রয়টার্স।