নেইমারের জন্য বার্সা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিলকে কাঁদিয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন তিনি। তাঁর চোট নিয়ে উদ্বিগ্ন সমর্থকেরা। এই উদ্বেগ যতটা ব্রাজিলের, তার চেয়ে কম নয় বার্সেলোনার। নেইমার তো তাদেরও। বার্সেলোনা তাই তাদের ক্লাব চিকিৎসককেই ব্রাজিল পাঠাচ্ছে নেইমারের শারীরিক অবস্থা দেখে আসার জন্য। ক্লাবের চিকিৎসকের প্রতিবেদন পাওয়ার পরই হয়তো স্বস্তিটা ফিরবে বার্সায় । আইএএনএস।