নেইমারের জন্য ১০ কোটি ইউরো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেইমারকে নিয়ে বেশ একটা নাটক চলছে। এই তো সেদিন বার্সেলোনার ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেজ দাবি করলেন, নেইমার বার্সেলোনাকে পাকা কথা দিয়ে ফেলেছেন। ২০১৪ বিশ্বকাপের পর সান্তোসের সঙ্গে চুক্তির মেয়াদ শেষে নেইমার যোগ দেবেন বার্সেলোনায়। একটা চুক্তিমতো নাকি হয়েও গেছে। কিন্তু তাতেও স্বস্তিতে থাকতে পারছে না বার্সেলোনা। কখন কারা ‘বড় মুলো’ ঝুলিয়ে ‘মহার্ঘ বস্তুটি’কে বাগিয়ে নেয়—সর্বক্ষণ এই ভয়েই আছে কাতালান ক্লাবটি। বার্সার শঙ্কাকে সত্যি করে আসন্ন গ্রীষ্মেই নেইমারকে দলে পেতে বায়ার্ন মিউনিখ নাকি ১০ কোটি ইউরোর প্রস্তাব দিতে যাচ্ছে।খবরটি আবার দিয়েছে কাতালানেরই পত্রিকা স্পোর্ত। পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে, বার্সেলোনারই একজন পরিচালক নাকি নেইমারের ব্যাপারে জার্মান ক্লাবটিকে নিয়ে ভয়ে আছেন। বার্সা শিবিরে এই আশঙ্কার মূলে তাদেরই সাবেক কোচ পেপ গার্দিওলা। আসন্ন গ্রীষ্মেই বায়ার্নের কোচের দায়িত্ব নিচ্ছেন বার্সেলোনাকে ১৪টি শিরোপা জেতানো কোচ। গার্দিওলা নাকি আশাবাদী, এই গ্রীষ্মেই তাঁর নতুন ক্লাব ব্রাজিলিয়ান তরুণের সঙ্গে একটা রফা করতে পারবে। আশঙ্কাটাকে শক্ত ভিত্তি দিচ্ছে অন্য একটা কারণও। নেইমার ভীষণ রকম গার্দিওলার গুণমুগ্ধ। গার্দিওলার অধীনে খেলার ইচ্ছা তিনি প্রকাশও করেছেন অনেকবার। আর বার্সেলোনায় থাকতে নেইমারের সঙ্গে প্রথম যোগাযোগ তো করেছিলেন গার্দিওলাই।বার্সেলোনা ভয়ে আছে ম্যানচেস্টার সিটিকে নিয়েও। কদিন খবর বেরোয়, নেইমারের জন্য সিটি পাঁচ কোটি ৫০ লাখ পাউন্ড প্রস্তাব করার কথা ভাবছে। তবে দুই দিন আগে আবার বার্সার সঙ্গে চুক্তির বিষয়টি উড়িয়ে দিয়ে সান্তোসও নেইমারকে চুক্তির মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে। ওয়েবসাইট।