নেইমারের পরিবর্তে খেলবেন বার্নার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বার্নার্ডের ওপরই ভরসা রেখেছেন ব্রাজিলের কোচ ফেলিপে স্কলারি। ছবি: রয়টার্স
বার্নার্ডের ওপরই ভরসা রেখেছেন ব্রাজিলের কোচ ফেলিপে স্কলারি। ছবি: রয়টার্স

উইলিয়ান না, শেষপর্যন্ত বার্নার্ডকেই নেইমারের বদলি হিসেবে বেছে নিয়েছেন ব্রাজিলের কোচ লুইস ফেলিপে স্কলারি। অধিনায়ক থিয়াগো সিলভার জায়গায় খেলবেন দান্তে।

এবারের বিশ্বকাপে আজই প্রথমবারের মতো প্রথম একাদশে খেলার সুযোগ পাচ্ছেন বার্নার্ড। এর আগে গ্রুপ পর্বের প্রথম দুইটি ম্যাচে বার্নার্ড মাঠে নেমেছিলেন বদলি খেলোয়াড় হিসেবে। পরের তিনটি ম্যাচে বসে ছিলেন ডাগআউটে। আর দান্তে আজই খেলবেন এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচ।

অপরদিকে জার্মানি মাঠে নামছে পুরোপুরি অপরিবর্তিত একটি দল নিয়ে। এই দলটাই কোয়ার্টার ফাইনালে ফ্রান্সকে হারিয়েছিল ১-০ গোলে।

ব্রাজিল: হুলিও সিজার, ডেভিড লুইজ (অধিনায়ক), ফার্নান্দিনহো, মার্সেলো, হাল্ক, ফ্রেড, অস্কার, দান্তে, লুইস গুস্তাভো, বার্নার্ড, মাইকন

জার্মানির প্রথম একাদশ: নয়্যার, হুভেডেস, হামেলস, খেদিরা, শোয়েনস্টেইগার, ওজিল, ক্লোসা, মুলার, ফিলিপ লাম (অধিনায়ক), টনি ক্রুস,জেরোমে বোয়েটাং