প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রুনা মারকেজিনের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল আগেই। গত মাসেই প্রথম জানা গেল, আবারও এক তরুণীর সঙ্গে হৃদয়ের লেনা-দেনা শুরু হয়েছে নেইমারের৷ তবে ব্রাজিলের তরুণ তুর্কি ওসব গুঞ্জনে গুটিয়ে না থেকে নিজেই প্রকাশিত হলেন স্বমহিমায়। তাঁর নতুন প্রেমিকার নাম গ্যাব্রিয়েলা লেনজি। ২০ বছর বয়সী এই ব্রাজিলিয়ান তরুণী একজন মডেলও। এর মধ্যেই নেইমার লেনজিকে বার্সেলোনায় এনে বার্সেলোনা সতীর্থদের সঙ্গে পরিচয়ও করে দিয়েছেন । বার্সায় মৌসুমের শেষ কটা দিন তো বটেই, বিশ্বকাপটাও দারুণ কাটবে ব্রাজিলের ‘হেক্সা’ জয়ের স্বপ্ন-সারথির! ওয়েবসাইট।