নেইমারের বার্সায় যাওয়া ব্রাজিলের জন্য ভালো: পেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেইমারকে যে ভীষণ ভালোবাসেন, সেটি আরেকবার প্রমাণ করলেন পেলে।
নেইমারকে যে ভীষণ ভালোবাসেন, সেটি আরেকবার প্রমাণ করলেন পেলে।

সময় খুব একটা ভালো যাচ্ছে না নেইমারের। ইনজুরির ফাঁড়ায় পড়ে দলের বাইরে রয়েছেন। এর চেয়েও বড় নেতিবাচক খবর, এ মুহূর্তে দলবদল-বিতর্কের আগুনে পুড়ছেন ব্রাজিলীয় ফরোয়ার্ড। নানা কথা ভাসছে বাতাসে। বারবার অভিযোগের তির ছুটছে নেইমারের বাবার দিকে। সবকিছুর পরও পেলে মনে করেন, নেইমারের বার্সায় খেলা খুবই ভালো সিদ্ধান্ত। বিশ্বকাপে এর ইতিবাচক প্রভাব পড়বে বলেই ব্রাজিলিয়ান কিংবদন্তির ধারণা।
নেইমার পেলের স্মৃতিবিজড়িত ক্লাব সান্তোসে নাম লিখিয়েছিলেন নয় বছর বয়সে। গত বছর সান্তোসের সঙ্গে গাঁটছড়া ছিন্ন করে যোগ দিয়েছেন স্বপ্নের ক্লাব বার্সেলোনায়। পেলের শতভাগ সমর্থন রয়েছে ব্রাজিলীয় সেনসেশনের সিদ্ধান্তের প্রতি। ব্রাজিলিয়ান কিংবদন্তি বলেন, ‘ও আমাদের সন্তান। বিস্ময়কর তরুণ। বার্সায় যাওয়ার সুযোগ তৈরি হয়েছিল বলেই গিয়েছে। এটি ব্রাজিলের জন্য খুবই ভালো হবে। নেইমার সেখানে ভালো অভিজ্ঞতা অর্জন করছে।’ ওয়েবসাইট।