নেইমারের স্বপ্ন ফিফা ব্যালন ডি’অর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্সেলোনা, চেলসি, রিয়াল মাদ্রিদের মতো বিখ্যাত ক্লাব হাতছানি দিয়ে ডাকছে। হাতছানি দিচ্ছে চোখ ধাঁধানো অর্থ। ১৯ বছর বয়সী একজন ফুটবলারের কাছে এর চেয়ে বড় ‘সুযোগ’ আর কী হতে পারে! দীর্ঘ আলোচনারও প্রয়োজন নেই, একটু সম্মতিই যথেষ্ট। চাইলেই যেকোনো ক্লাবে ঢুকে যেতে পারেন নেইমার। তবে এ সোনালি সুযোগ পায়ে ঠেলে দিয়েছেন এই তরুণ ব্রাজিলিয়ান ফুটবলার। জানিয়ে দিয়েছেন, ব্রাজিলের ক্লাব সান্তোসের হয়েই খেলবেন তিনি।আপাতত নেইমারের লক্ষ্য, ২০১১ সালের সেরা ফুটবলার হওয়া। ফিফা ব্যালন ডি’অর অর্জন করা। কিন্তু সান্তোসের মতো ক্লাবে খেলে কি এটা সম্ভব? নেইমারের বিশ্বাস, ‘সম্ভব’। পেলে যদি সান্তোসে খেলে শতাব্দীর সেরা হতে পারেন, তিনি কেন এখানে খেলে বর্ষসেরা হতে পারবেন না? খুবই ধারাল যুক্তি।পেলেকে প্রেরণা ধরেই নেইমার বলছেন, ‘কোনো কিছুই অসম্ভব নয়। এখানে খেলেই পেলে শতাব্দীর সেরা হয়েছেন। শুধু নিজের খেলাটা খেলে, শিরোপা জয় করেই আমি তা অর্জন করতে পারি। সময়ই বলে দেবে, ব্যালন ডি’অর জয় করতে পারব কি না। তবে আমার স্বপ্ন, আমি পারব।’ ওয়েবসাইট।