নেইমারের হার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুনতে অবিশ্বাস্য লাগতে পারে, ফুটবলের কারিকুরিতে হেরে গেছেন নেইমার। তা-ও আবার মার্ক জাকারবার্গের কাছে! ফেসবুক প্রতিষ্ঠাতা যে ফুটবলেও দক্ষ, এমনটা আগে কখনো শোনা যায়নি। তবে এতটুকু পড়েই উত্তেজিত হবেন না, জাকারবার্গ-নেইমারের এই ‘লড়াই’ আসল ফুটবল নিয়ে নয়, বরং মোবাইলের স্ক্রিনে। ফেসবুক মেসেঞ্জারে এই গেম চালু হয়েছে। খেলায় মূল বিষয় হচ্ছে, বলটিকে নিচে পড়তে না দিয়ে লোফালুফি করতে থাকা। দুই দিন আগে জাকারবার্গ এই গেমে ৩৭ স্কোর করার পর নেইমারকে চ্যালেঞ্জ জানান। তাতেই হেরেছেন বার্সেলোনা ফরোয়ার্ড। তিনি করেছেন মাত্র ২৯। তবে হার মেনে বসে নেই ব্রাজিল অধিনায়ক। জাকারবার্গকে এবার আসল ফুটবলে ‘কিপি-আপি’ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। প্রতিযোগী হিসেবে ডেকেছেন ফর্মুলা ওয়ান চালক লুইস হ্যামিল্টনকেও। এবার জমবে ভালো! গোলডটকম।