নেইমারের হ্যাটট্রিক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাজিল লিগে নেইমার-জাদু চলছেই। গত পরশু ক্রুজেরোর বিপক্ষে হ্যাটট্রিক করেছেন সান্তোসের প্লে-মেকার। ১১ মিনিটে প্রথম গোল করা নেইমার হ্যাটট্রিক পূর্ণ করেন ৮২ মিনিটে। নেইমারের তিনটি ছাড়াও ফেলিপে অ্যান্ডারসনের গোলে ক্রুজেরোকে ৪-০ গোলে হারিয়েছে সান্তোস। এই জয়ের পরও অবশ্য ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে নবম স্থানেই থাকল সান্তোস। আর লিগে নেইমারের গোল হলো ১২টি। ওয়েবসাইট।