নেগ্রেদোর আশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একই পরিবেশে, একই লিগের হয়ে আর কত! লিওনেল মেসি শিগগিরই বলবেন, ‘ধেৎ! স্পেনে আর থাকব না, এবার দরকার নতুন চ্যালেঞ্জ।’ তাহলে নতুন ঠিকানা কী হবে? মেসি ইংল্যান্ডকেই বেছে নেবেন। না, বার্সা-ভক্তরা এখনই ভয় পাবেন না। মেসি নিজে এমন কিছু বলেননি। তবে আর দুই বছরের মধ্যেই স্পেনকে মেসির ‘একঘেয়ে’ লাগবে বলে মনে করেন আলভারো নেগ্রেদো। ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার এই মৌসুমেই এসেছেন স্পেনের ক্লাব সেভিয়া থেকে। তাঁর মতে, মেসির উচিত নতুন চ্যালেঞ্জ নেওয়া। ইদানীং ওজিল, মাতা, কাজোরলারা স্পেন থেকে এসেছেন ইংল্যান্ডে। নেগ্রেদোর ‘আশা’ করতে দোষ কী! ওয়েবসাইট।