নেগ্রের জন্য...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১২০টি স্কুল নিয়ে জাতীয় স্কুল হকি শুরু হতে আরও কিছুটা সময় বাকি। ২০১৫ সালে এটি মাঠে গড়াবে। কিন্তু গতকাল টুর্নামেন্টটির উদ্বোধন হয়ে গেছে। আন্তর্জাতিক হকি ফেডারেশনের সভাপতি লিয়ান্দ্রো নেগ্রে ঢাকায় আছেন, তাই তাঁকে দিয়েই কাটানো হলো ফিতা। এ উপলক্ষে কাল সেজে উঠেছিল মওলানা ভাসানী স্টেডিয়াম। নেগ্রের সম্মানে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরা হলো নাচ-গানের মাধ্যমে। প্রীতি ম্যাচও হলো একটি। আরমানিটোলা স্কুল ও ফতুল্লা পাইলট স্কুলের ম্যাচটা থাকল গোলশূন্য।