নেতিবাচক কথায় ক্ষুব্ধ হজসন
সেই ১৯৬৬ সালে বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। এরপর বিশ্বকাপ আসে আর নতুন আশায় বুক বাঁধা। এবারও বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছেন রুনিরা। কিন্তু বিশ্বকাপ শুরুর আগেই তাঁদের সামর্থ্য নিয়ে শুরু হয়ে গেছে সমালোচনা।
ইংল্যান্ডের সাবেক কোচ সভেন গোরান এরিকসন তো বলেই ফেলেছেন, ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের কোনো সম্ভাবনাই নেই৷ এটা শুনে বেজায় চটেছেন রুনিদের কোচ রয় হজসন। ফুটবলারদের মনে এসব ‘নেতিবাচক ভাবনা’ যাঁরা ঢোকানোর চেষ্টা করছেন, তাঁদের ছেড়ে কথা বলবেন না বলে হুঁশিয়ারি ইংল্যান্ড কোচের কণ্ঠে। একই সঙ্গে তিনি আত্মবিশ্বাসী৷ অতীত থেকে প্রেরণা খঁুজতে চাইছেন ‘১৯৯২ ইউরোর দিকে ফিরে তাকালে দেখব, ডেনমার্ক প্রথমে বাছাইপর্বই পার হতে পারেনি। অথচ সেই দলই ঘটনাচক্রে ইউরোর চূড়ান্ত পর্বে সুযোগ পেল এবং হল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠল। ফাইনালে জার্মানিকে হারিয়ে চাম্পিয়নও হয়ে যায় ডেনমার্ক৷’
হজসন এমনও বলছেন, ‘র্যাঙ্কিংয়ে আমরা ভালো অবস্থানেই আছি (১০)৷ সুতরাং, যদি কেউ বলে আমরা জিতব না, সেটা ভুল৷’ িশষ্যদের ওপর আস্থা আছে হজসনের। তাই ইংল্যান্ডের বিশ্বকাপ না জেতার কোনো কারণ খুঁজে পাচ্ছেন না সাবেক এই ফুটবলার, ‘আমি এ নিশ্চয়তা দিতে পারি যে, খেলোয়াড়েরা জেতার জন্য শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ। যদিও তারা জানে এটা কঠিন কাজ।’ ওয়েবসাইট।